• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৮:০৪    ঢাকা সময়: ০৪:০৪

৪৫ বছর পর মায়ের ছায়া খুঁজে পেলেন স্বস্তিকা

  • বিনোদন       
  • ২৫ অক্টোবর, ২০২৬       
  • ৮
  •       
  • ০০:২০:২৮

দেশকন্ঠ  অনলাইন : মা-বাবা দুজনকেই হারিয়েছেন। তারপর থেকেই নিজের চেহারার মধ্যে তাঁদের ছাপ খুঁজে ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বাবার সঙ্গে নিজের চোখের মিল খুঁজে পেলেও মায়ের সঙ্গে চেহারার মিল যেন অধরাই ছিল। অবশেষে ৪৫টি পুজা পেরিয়ে নিজের মুখের মধ্যে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেলেন তিনি। আর সেই উপলব্ধিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
 
ছোটবেলা থেকেই স্বস্তিকাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে তাঁর চোখ নিয়ে কৌতূহল ছিল অনেকের। বাবা-মায়ের চোখের সঙ্গে তাঁর চোখের মিল নেই কেন, এমন প্রশ্নও শুনতে হয়েছে তাঁকে। অথচ সন্তানের চেহারা কেমন হবে, তা তো তার নিজের হাতে নেই। তাই সন্তানকে বাবা-মায়ের কার মতো দেখতে, তা নিয়ে মানুষের অযথা কৌতূহল নিয়েও নিজের ভাবনা তুলে ধরেছেন অভিনেত্রী।
 
স্বস্তিকা জানিয়েছেন, ছোটবেলায় তিনি জানতেন, তাঁকে দেখতে বাবার মতো। তাঁর বাবা-মাও নাকি সেটাই মনে করতেন। অন্যদিকে, তাঁর বোন যেন মায়ের অবিকল প্রতিচ্ছবি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোনের চেহারা, হাঁটাচলা ও শরীরী ভাষায় মায়ের ছাপ আরও স্পষ্ট হয়েছে। এমনকি রান্নার প্রতি আগ্রহ ও রান্নায় দক্ষতার ক্ষেত্রেও বোনের সঙ্গে মায়ের মিল খুঁজে পেয়েছেন তিনি।
 
মা-বাবাকে হারানোর পর নিজের মধ্যে তাঁদের অস্তিত্ব খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা আরও গভীর হয়েছে স্বস্তিকার। তাঁর মনে হতো, নিজের চেহারায় যেন বাবা ও মা—দুজনেরই ছাপ থাকে। বাবার চেনা চোখের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেও মায়ের মতো দেখতে হওয়ার অনুভূতিটি এত দিন অধরাই ছিল।
 
এবার দুর্গাপুজার এক সকালে তোলা নিজের কয়েকটি ছবি দেখতে গিয়ে হঠাৎই মায়ের সঙ্গে নিজের মুখের মিল খুঁজে পান অভিনেত্রী। সেই উপলব্ধি তাঁর কাছে হয়ে ওঠে বিশেষ আবেগের মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তিকা জানিয়েছেন, তাঁর বোনকে দেখলে মনে হয় মায়েরই ছোট সংস্করণ। সময়ের সঙ্গে সঙ্গে বোনের মধ্যে মায়ের ছাপ আরও স্পষ্ট হচ্ছে। অথচ নিজের ক্ষেত্রে মায়ের সঙ্গে চেহারার মিল খুঁজে পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে ৪৫টি পুজা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।