• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:১১    ঢাকা সময়: ০০:১১

কুড়িগ্রামের চিলমারীতে বিনামূল্যে বীজ-সার বিতরণ

দেশকন্ঠ অনলাইন : কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান। 
 
এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দূল বারি সরকার, কৃষি অফিসার কনক চন্দ্র রায়,কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্যাহ ও স্থানীয় এমপির প্রতিনিধি সদস্য মিজানুর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এ সময় চিলমারী উপজেলার ৬ টি ইউনিয়নের ২হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতি জনকে সরিষা- বীজ ১ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি, চিনাবাদাম-বীজ ১০ কেজি, ডিএপি ১০ কেজি,এমওপি ৫ কেজি, অড়হরঃ বীজ ২ কেজি, ডিএপি ৫ কেজি এবং এমওপি ৫ কেজি সার বিতরণ করা হয়। কৃষকরা এসব পণ্য বিনামূল্যে পেয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।