A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/home/ghontatv/public_html/deshkontho.com/application/cache/ci_sessiona1ba98a595b3e115f531e7bea26466ddb0a83572): Failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 176

Backtrace:

File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/controllers/Public_view.php
Line: 6
Function: __construct

File: /home/ghontatv/public_html/deshkontho.com/index.php
Line: 344
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /home/ghontatv/public_html/deshkontho.com/application/cache)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/controllers/Public_view.php
Line: 6
Function: __construct

File: /home/ghontatv/public_html/deshkontho.com/index.php
Line: 344
Function: require_once

এশিয়া সফরে ট্রাম্প বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে-দেশকণ্ঠ
  • A PHP Error was encountered

    Severity: Warning

    Message: Cannot modify header information - headers already sent by (output started at /home/ghontatv/public_html/deshkontho.com/system/core/Exceptions.php:271)

    Filename: public/c_date.php

    Line Number: 6

    Backtrace:

    File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/views/public/c_date.php
    Line: 6
    Function: header

    File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/views/public/header_details.php
    Line: 137
    Function: include

    File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/controllers/Public_view.php
    Line: 71
    Function: view

    File: /home/ghontatv/public_html/deshkontho.com/index.php
    Line: 344
    Function: require_once

    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৫৩    ঢাকা সময়: ০১:৫৩

এশিয়া সফরে ট্রাম্প বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে

দেশকন্ঠ অনলাইন :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর মধ্য দিয়ে কয়েক দিনের এই সফরের সূচনা করেন তিনি। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।
 
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে পুতিন ও শির সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, ইরান ও ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক নিরাপত্তার নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পারমাণবিক নিরস্ত্রীকরণ হবে আলোচনার অন্যতম প্রধান বিষয়।
 
ম্যানিলায় সফরের শুরুতেই অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই দেশগুলোর সঙ্গে সম্পর্ককে ‘বিশেষ’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার খাতে ৮ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণাও দেন তিনি।
 
বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এরপর চীনের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের (এপেক) ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। 
 
এদিকে চীনে কিম জং উনের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ নিয়েও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিম তার সঙ্গে দেখা করতে আগ্রহী। তবে দুই নেতার মধ্যে শেষ পর্যন্ত বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
 
ট্রাম্পের সফরকে কেন্দ্র করে ম্যানিলায় বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে স্লোগান দেন এবং ‘ট্রাম্প বিদায় হও’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে ফিলিপাইনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কেন্দ্র স্থাপনের উদ্যোগের বিরোধিতা করেন তারা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।