• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৯:৪০    ঢাকা সময়: ০৫:৪০

এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ

দেশকন্ঠ প্রতিবেদন : চাইনিজ তাইপে এশিয়া কাপ আরচ্যারিতে আজ সকালেই সুখবর পেয়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র বিভাগে বাংলাদেশ ফাইনালে উঠেছে। দিয়া সিদ্দিকী ও আব্দুল হাকিম রুবেল জুটি ফাইনালে উঠেছে। স্বর্ণের জন্য তারা কাজাখস্তানের বিপক্ষে লড়বে। আজ সকালে বাংলাদেশ রিকার্ভ মিশ্র বিভাগে কোয়ার্টারে ৬-২ সেট পয়েন্টে মালয়েশিয়াকে হারায়। সেমিফাইনালে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। তিন সেটেই বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করে।
 
আরেক সেমিফাইনালে ফিলিপাইনকে হারিয়ে কাজাখস্তান ফাইনালে উঠে। ব্রোঞ্জ লড়াইয়ে অস্ট্রেলিয়া ফিলিপাইনকে হারিয়েছে। সকালে কম্পাউন্ড মিশ্র বিভাগের খেলাও ছিল। এই ইভেন্টে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি। শ্যামলী রায় ও আশিকুজ্জামানের জুটি বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়ার্টারে আজ ১৪৯-১৫২ পয়েন্টে হেরে যায় থাইল্যান্ডের বিপক্ষে। আজ বিকেলে রিকার্ভ ও কম্পাউন্ড নারী এবং পুরুষ ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে। আগামীকাল রিকার্ভ, কম্পাউন্ড নারী পুরুষ দলগত ইভেন্ট ও পরশু দিন সকল ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। 
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।