• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:৩৫    ঢাকা সময়: ১১:৩৫

চাঁদপুরের মেঘনায় ভেসে উঠছে মরা মাছ

দেশকন্ঠ  অনলাইন : চাঁদপুরের মেঘনায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠছে। শনিবার (১৭ মে) ভোরে ষাটনল থেকে দশানি পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে মরা মাছ ভাসতে দেখা গেছে। স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে নদীতে মাছ ধরতে গেলে ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভাসতে দেখা যায়। বিশেষ করে জাটকা, চেউয়া, বাইলা, টেংরা, পুঁটি, চাপিলাসহ অসংখ্য ছোট-বড় দেশীয় প্রজাতির মরা মাছ ভাসছে।ষাটনল এলাকার জেলে পলাশ বর্মণ বলেন, ‘‘নদীতে বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালযুক্ত পানির কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। গত কয়েক বছর ধরেই এমন হচ্ছে। কিন্তু, কোনো ব্যবস্থা নেয়া হয় না। এভাবে চলতে থাকলে নদী মাছ শূন্য হয়ে যাবে।’’

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। নদীর পানি দূষিত হয়ে গেছে। যে কারণে মাছ মারা যাচ্ছে। এ বিষয়ে বারবাঅভিযোগ দেওয়ার পরেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিষয়টি আবারো উপজেলা পরিষদে তোলা হবে।’’ মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ‘‘এটি নিছক মাছ মরার ঘটনা নয়, এটি একটি জলজ পরিবেশগত দুর্যোগ। শীতলক্ষ্যা থেকে আসা দূষিত পানির প্রবাহের কারণে একাধিকবার এই এলাকায় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। তবে, এবার মরা মাছের পরিমাণ বেশি মনে হচ্ছে।’’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।