• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৩২    ঢাকা সময়: ০০:৩২

শ্রীনগরে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

দেশকন্ঠ অনলাইন : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাশুরের ২ নং ওয়ার্ডে একটি পুকুর থেকে হৃদয় হোসেন  (২৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয়  মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার নগরজোয়ার গ্রামের মৃত কামাল ভূঁইয়া ও কুলসুম বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) স্থানীয় মনামৃধা বাগানের একটি মাদক স্পটের পাশের পুকুরে হৃদয়ের  মরদেহ ভাসতে দেখে  । খবর পেয়ে শ্রীনগর থানার  (ওসি-তদন্ত) মিল্টন  দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। এ সময় তার ট্রাউজারের পকেট থেকে একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে থাকা চারিত্রিক সনদ দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
 
নিহতর স্ত্রী তানহা বলেন, গত ২ নভেম্বর বিকেলে আমার স্বামী আমার সাথে যোগাযোগ করে গেমস খেলার কথা বলে ১ হাজার টাকা চান। আমি নগদ এর মাধ্যমে  টাকা পাঠানোর পর থেকেই তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি। এদিকে এলাকার স্থানীয় লোকজন বলেন বেলা ১১ টার দিকে  পুকুরে আমরা এই যুবকের লাশ ভাসতে দেখি ও শিহাব ও পিয়া  পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। শ্রীনগর থানার ওসি তদন্ত মিলটন দত্ত জানান, লাশের সুরতহাল  রিপোর্টের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।