• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:০৫    ঢাকা সময়: ০১:০৫

বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড়

দেশকন্ঠ  অনলাইন : শহরের চেলোপাড়া এলাকার দুর্জয় ক্লাবে নির্মিত ১৯ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দেখতে পূজামণ্ডপে ভিড় করছেন শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী- পুরুষ। দুর্জয় ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, বগুড়ার মধ্যে তাদের ক্লাবে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছে। গতবছর প্রতিমার উচ্চতা ছিল ১৬ ফুট। এবার ১৯ ফুট উচ্চতার প্রতিমায় পূজার আয়োজন করা হয়েছে। বগুড়ার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা এ মণ্ডপে আসছেন।
 
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও মণ্ডপে নিরাপত্তা কর্মীরা রয়েছেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, জেলার সব পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্য, স্বেচ্ছাসেবক ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজা চলাকালে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দলও দায়িত্ব পালন করছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।