• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৫:২০    ঢাকা সময়: ১৫:২০

দৈত্যাকৃতির কোরবানির ষাঁড় ‘ঈশা খাঁ’কে নিয়ে বিপাকে কৃষক


দেশকন্ঠ অনলাইন : বারো ভুঁইয়ার একজন বিখ্যাত শাসক ঈশা খাঁর নামে নেত্রকোনায় একটি কোরবানির ষাঁড়ের নামকরণ করেছেন এক কৃষক। বিশালাকৃতির এ ষাঁড়টি এতটাই বড় এবং রাগী যে এর মালিক তাকে বাজারে নিতে পারছেন না। ফলে নেত্রকোনা জেলা সদরের কাইলাটি গ্রামের কৃষক মো. শামছুল আলম খাইরুলের বাড়িতেই ক্রেতারা এসে দরদাম করছেন।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর নামকরণ করা হয় চলচ্চিত্র বা মিডিয়া তারকাদের নামে। তবে ব্যতিক্রমভাবে কৃষক খাইরুল তার ষাঁড়ের নাম রেখেছেন মুঘল আমলের জনপ্রিয় ও প্রতিবাদী শাসক ঈশা খাঁর নামে, যিনি কিশোরগঞ্জের জঙ্গলবাড়িতে অবস্থান করতেন এবং নেত্রকোনাসহ আশেপাশের অঞ্চলে ব্যাপক পরিচিত।

খাইরুল জানান, প্রায় ৩০ মাস আগে সাত দিনের বয়সে ঈশা খাঁ তার গৃহে আসে মায়ের সঙ্গে। পরে তার মা বিক্রি হলেও ঈশা খাঁকে রেখে দেন। ছোটবেলা থেকেই ষাঁড়টির আচরণ ছিল শক্তিশালী ও প্রতিবাদী, যার কারণে তার নাম রাখা হয় ‘ঈশা খাঁ’। বর্তমানে ষাঁড়টির ওজন প্রায় দেড় টন, দৈর্ঘ্য ৮ ফুট ১ ইঞ্চি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। দৈনিক খাবার হিসেবে সে প্রায় ২০ কেজি খেয়ে থাকে।

খাইরুল ষাঁড়টির বাজারমূল্য নির্ধারণ করেছেন ১২ থেকে ১৫ লাখ টাকা। পাড়া-প্রতিবেশী ও দর্শনার্থীরা প্রতিনিয়ত খাইরুলের বাড়িতে আসছেন ঈশা খাঁকে এক নজর দেখতে। ক্রেতার থেকে সন্তোষজনক দর পেলে তিনি ষাঁড়টি বিক্রি করে দেবেন বলেও জানান।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।