• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৪:৫৪    ঢাকা সময়: ১৪:৫৪

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

দেশকন্ঠ অনলাইন : গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় মা ও ছেলেসহ তিনজন নিহত  হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৭ জুন) ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. তৌহিদুল (২৫), একই থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) এবং তার তিন বছর বয়সী ছেলে শিশু শায়ান।আহতরা হলেন- নিহত তৌহিদুলের বাবা আবুল কালাম (৫৫), মা তাছলিমা বেগম (৪৫) ও বোন সুবর্ণা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে দুইটি পরিবারের ছয়জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। বিকেল ৩টার দিকে জামিরারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের বাস (চট্টগ্রাম মেট্রো-ব ১১-১০৯৪) অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তৌহিদুল এবং শিশু শায়ান নিহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্না আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক বাসটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ অটোরিকশাটি জব্দ করলেও চালক আলমগীর হোসেন পলাতক। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।