দেশকন্ঠ অনলাইন : গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানার কার্যালয়ের ভেতর এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। মারধরের ওই ভিডিও ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়ার পর কারখানাটি দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় রোববার পুলিশ অভিযান চালিয়ে হাসান মাহমুদ নামের একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি ওই কারখানারই শ্রমিক। গত শনিবার ভোরের দিকে গাজীপুরের কোনাবাড়ীতে গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানায় পিটিয়ে হত্যার ওই ঘটনা ঘটে। নিহত ১৯ বছর বয়সী শ্রমিক হৃদয়ের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তিনি কারখানাটিতে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া হৃদয়কে মারধরের ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তাঁকে কারখানার ভেতরে একটি কার্যালয়ের কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে খালি গায়ে রাখা হয়েছে। পরে সোফার ওপর বসালে সেখানে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। একপর্যায়ে হৃদয়ের মুখ ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। তাঁর জিনসের প্যান্টেও রক্তের দাগ লেগে ছিল।
এ ঘটনায় হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় গত শনিবার রাতে অজ্ঞানামা আসামি করে একটি হত্যা মামলা করেন। গতকাল রোববার পুলিশ অভিযান চালিয়ে হাসান মাহমুদ নামের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি ওই কারখানারই শ্রমিক। ওই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ এক নোটিশে দুদিনের জন্য ছুটি ঘোষণা করে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার কারখানা খুলে দেয়া হবে বলে জানান তিনি।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।