দেশকন্ঠ অনলাইন : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান ঘর। একটি পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিকেল সোয়া ৫টার দিকে একটি পেট্রোলের দোকানে প্রথমে অগ্নিকাডের ঘটনা ঘটে। পরে তা ছড়িয়ে পড়লে একেক করে ৭টি দোকান পুড়ে যায়।পরে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ২টি টিম গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলি সরদার জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।