• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৯:৫৯    ঢাকা সময়: ০৫:৫৯

সেপাক টাকরো কিংস কাপে পুরুষ ও নারী দলের জয়

দেশকণ্ঠ অনলাইন : থাইল্যান্ডে ৩৮তম আইএসটিএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাই কিংস কাপের ডিভিশন ১ 'এ' এর রেগু ইভেন্টে বাংলাদেশ পুরুষ দল ২২ জুলাই দুই ম্যাচে জয়লাভ করেছে। একই সাথে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ নারী দলও।
 
পুরুষ দল তাদের প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ও ইরাককে পরাজিত করে দুর্দান্ত সূচনা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ সেটে এক রোমাঞ্চকর জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। প্রথম সেটে ৬-১৫ পয়েন্টে হেরে গেলেও, পরের দুই সেটে ১৫-৯ এবং ১৫-১০ পয়েন্টের ব্যবধানে জিতে ম্যাচ নিজেদের করে নেয়। এরপর ইরাকের বিপক্ষেও দাপুটে জয় পায় পুরুষ দল। হারিয়েছে ২-০ সেটে; ১৫-৮, ১৫-৯ পয়েন্ট ব্যবধানে। তবে, দিনের তৃতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে ২-০ সেটে হেরে জয়ের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চাইনিজ তাইপে বাংলাদেশকে হারিয়েছে ১২-১৫ এবং ৬-১৫ পয়েন্টের ব্যবধানে।
 
অন্যদিকে, বাংলাদেশ নারী দলও তাদের পারফরম্যান্সে উজ্জ্বল ছিল। বাংলাদেশ মহিলা দল রেগু ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেরেছে। হারিয়েছে শ্রীলঙ্কাকে ১৫-৮ এবং ১৫-১০ পয়েন্টে ব্যবধানে। অপর ম্যাচে বাংলাদেশের মেয়েরা চাইনিজ তাইপের কাছে ১৫-৯ এবং ১৫-৬ পয়েন্টে হেরেছে। 
 
বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, এই জয় এই সেপাক টাকরো দলের জন্য একটি ইতিবাচক সূচনা এনে দিয়েছে, যা আগামী ম্যাচগুলোতে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
 
উল্লেখ্য, আন্তর্জাতিক সেপাকটাকরা ফেডারেশন আয়োজিত বিশ্ব সেপাকটাকরা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এবং ৩৮তম থাই কিংস কাপ থাইল্যান্ডের সোংখলা প্রদেশের সেন্ট্রাল হাতাই শপিং সেন্টারের কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে। ২০-২৮ জুলাই অনুষ্ঠিত এই আসরে বিভিন্ন ইভেন্টে বিশ্বসেরা দলগুলো অংশ নিচ্ছে। এই সফরে বাংলাদেশ পুরুষ এবং নারী দল মিলিয়ে মোট ২৬ সদস্যের একটি দল পাঠিয়েছে।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।