দেশকন্ঠ অনলাইন : জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ একহাজার ৮০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার দেররা মাছের আড়তে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের অভিযানকালে এসব চিংড়ি জব্দ করা হয়।চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ওয়ারলেস বাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রির সময়ে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট বিক্রেতারা অভিযানের বিষয়টি টের পেয়ে হাজীগঞ্জ উপজেলার দেররা মৎস্য আড়তে ওইসব চিংড়ি নিয়ে যায়। পরে হাজীগঞ্জ উপজেলার দেররা মাছের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তের সামনে বাক্সে থাকা একহাজার ৮শ' কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।তিনি জানান, মঙ্গলবার দুপুরে জব্দকৃত চিংড়িগুলো চাঁদপুরে কোস্ট গার্ড স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।অভিযানকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।