দেশকন্ঠ অনলাইন : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় একটি চাকার বিস্ফোরণে রুম্মান আহমদ (২২) নামের এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এনামুল হক (২৫) নামে আরেক টেকনিশিয়ান।নিহত রুম্মান সিলেটের এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। সানরাইজ নামক কারিগরি প্রতিষ্ঠানের টেকনিশিয়ানরা এই কাজ করছিলেন। একটি চাকা খোলামাত্র সেটি সজোরে গিয়ে রুম্মান ও এনামকে ধাক্কা মেরে বিস্ফোরিত হয়। আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে কিছুক্ষণ পর রুম্মান মারা যান।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে দুই জন আহত হন। আহতদের মধ্যে শুনেছি হাসপাতালে এক জন মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, দুর্ঘটনায় কোনও বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে রুম্মান নামের একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।