• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:১৬    ঢাকা সময়: ১০:১৬

সেপাক টাকরোর দিনব্যাপী তারুণ্যের উৎসব’

দেশকণ্ঠ অনলাইন : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করেছে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন। ওইদিন 'তারুণ্যের উৎসব ২০২৫' উপলক্ষে সেপাক টাকরো টুর্নামেন্টের আয়োজন করে। এর আগে সকাল ৭টায় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র‍্যালিটি জাতীয় ক্রীড়া পরিষদের সামনে থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এসে শেষ হয়।
 
জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত 'তারুণ্যের উৎসব ২০২৫' সেপাক টাকরো টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- ঢাকা জেলা দল, মুন্সীগঞ্জ জেলা দল, নারায়ণগঞ্জ জেলা দল, সাতক্ষীরা জেলা দল, নীলফামারী জেলা দল, রাজশাহী জেলা দল, সতীর্থ ক্লাব ও প্রগতি সংঘ। নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা দল, ঢাকা জেলা দল, নীলফামারী জেলা দল এবং মুন্সীগঞ্জ জেলা দল সেমিফাইনালে নিশ্চিত করে। সেমিফাইনালে সাতক্ষীরা জেলা দল নীলফামারী জেলা দলকে এবং ঢাকা জেলা দল মুন্সীগঞ্জ জেলা দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে সাতক্ষীরা জেলা দল ঢাকা ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
 
সকালের র‍্যালি থেকে শুরু করে টুর্নামেন্টের সকল কার্যক্রমে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, কোষাধ্যক্ষ মো. জামাল হাসান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য যথাক্রমে মো. আবু হানিফ, মো. লুৎফুল করিম, মো. খালিদ সাইফুল্লাহ, মো. মাহমুদুল হাসান রিয়াজ, ববিতা রানী রায় এবং শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বিজয়ী দলের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।