দেশকন্ঠ অনলাইন : উজানের পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে বন্যার আশঙ্কা করছেন নিম্নাঞ্চলের মানুষ। ফলে ফুলছড়ি উপজেলার উড়িয়া, কঞ্জিপাড়া, কেতকির হাট, চর কালাসোনা ও গাইবান্ধা সদর উপজেলার খারজানি, রসুলপুর, রগুপ্তমনিসহ বেশ কয়েকটি চরের মানুষ বন্যার আশঙ্কায় রয়েছেন।অন্তত ২২টি ছোট বড় চরের লোকজন বন্যার পানির ভয়ে অন্য চরে আশ্রয় নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, অনেক চরের চারপাশের নিচু জমিতে পানি উঠেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বিপদসীমা ছুই ছুই করছে।এদিকে, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে এ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট খুলে দেয়া হয়েছে। পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, সতর্কাবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।