• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:২৩    ঢাকা সময়: ০৯:২৩

তিস্তায় পানি আরও বেড়েছে ২০ গ্রামের মানুষ পানিবন্দি

দেশকন্ঠ  অনলাইন : টানা বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আরও বেড়েছে। বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। ফলে তিস্তা তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় ২০টি গ্রামের প্রায় আট হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করার কথা জানানো হয়েছে। বুধবার বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার তা বেড়ে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।

পানি বৃদ্ধির ফলে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুরনা, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, আদিতমারী উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ২০টি গ্রামের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় আট হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় বন্ধ রয়েছে রান্নাবান্নাও।

পানিতে ডুবে আছে রাস্তাঘাট, বসতবাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠান। ডুবে গেছে সবজি এবং রোপা আমন ক্ষেত। এছাড়া তিস্তার পানির সাথে ভেসে গেছে কাঁচা পাটও। গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে রয়েছেন অনেকে। বন্যার্তদের সব ধরনের সহযোগীতা এবং পর্যাপ্ত ত্রাণ দেয়ার কথা জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক।এদিকে, পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খোলা রেখেছে পানি উন্নয়ন বোর্ড।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।