• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৪:১৭    ঢাকা সময়: ১৪:১৭

গুঁড়িয়ে দেয়া হলো নসরুল হামিদের বাংলোবাড়ি

দেশকন্ঠ  অনলাইন : সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের কাউটাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রায় দুই একর জায়গার ওপর নির্মিত নসরুল হামিদের বাংলোবাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘নদীর জমি দখল করে বাংলোবাড়িটি নির্মাণ করা হয়েছিল। নদী দখলমুক্ত রাখতে অভিযান চলছে। এর অংশ হিসেবে সাবেক প্রতিমন্ত্রীর অবৈধ বাংলোবাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।’’এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘নদী রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’’
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।