• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৪:৫৪    ঢাকা সময়: ১৪:৫৪

বেনাপোল দিয়ে ভারত থেকে এল ১৪৬০ টন চাল

দেশকণ্ঠ  অনলাইন : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে পাঁচটি চালানে মোট ১ হাজার ৪৬০ টন চাল আমদানি হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সপ্তাহের শেষ দিনে ১২টি ট্রাকে ৪২০ টন চাল বন্দরে প্রবেশ করে। দুপুরে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন এ তথ্য জানান।তিনি বলেন, “গত শনিবার নয়টি ট্রাকে ৩১৫ টন, রোববার তিনটি ট্রাকে ১০৫ টন, সোমবার দুইটি চালানে ৬২০ টন এবং বৃহস্পতিবার সকালে ১২টি ট্রাকে ৪২০ টন চাল আমদানি হয়েছে।”

আমদানিকারকরা জানায়, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে।গণি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, “আমরা গত শনিবার ৩১৫ টন, রোববার ১০৫ টন, সোমবার ৬২০ টন এবং বৃহস্পতিবার ৪২০ টন চাল আমদানি করেছি।”

পণ্যচালান ছাড়ের কাজ করছেন ভূইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামে দুই সিঅ্যান্ডএফ ব্যবসায়ী।সিঅ্যান্ডএফ প্রতিনিধি বাবলুর রহমান জানান, চাল ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে চাল খালাস সম্পন্ন হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “৪ মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে চাল আমদানি পুনরায় শুরু হয়েছে। এতে বন্দরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে।”বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “আমদানি করা চাল দ্রুত ছাড়ের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।”
দেশকণ্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।