দেশকন্ঠ অনলাইন : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরসদরে একটি পাগলা ঘোড়ার কামড়ে গত ২ দিনে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় পুনরায় এমন একটি ঘটনা ঘটে।
এ পর্যন্ত আহতদের মধ্যে রয়েছেন কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), এবং আলেয়া বেগম (৩৪) প্রমুখ।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াটি যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এবং লাথি মারছে। স্থানীয়দের ধারণা, কোনো পাগলা কুকুর কামড়ানোর কারণে ঘোড়াটি এমন অস্বাভাবিক আচরণ করছে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ব্যথানাশক ঔষধ এবং টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে।তিনি বলেন, আহতদের বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ঘোড়াটিকে কোনো জলাতঙ্ক আক্রান্ত কুকুর কামড় দিয়েছে, যার কারণে এটি এমন আচরণ করছে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।