দেশকন্ঠ অনলাইন : রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি স্বামী মোহাম্মদ আলীকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, তিন বছর আগে মোহাম্মদ আলী সঙ্গে তার স্ত্রীর বিয়ে হয়। এরপর থেকেই স্ত্রীকে প্রায় সময় মারধর করতেন তিনি। গত ২১ ফেব্রুয়ারি দুপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী কামারপাড়া গ্রামের জনৈক হরলালের ভুট্টাক্ষেত থেকে তার স্ত্রীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে ভুক্তভোগীর মা ফরিদা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ একটি দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে স্বামী মোহাম্মদ আলীকে সৈয়দপুর উপজেলার তেলিপাড়া বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।