• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৪৬    ঢাকা সময়: ০০:৪৬

মার্কিন সেনা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

দেশকন্ঠ   অনলাইন : ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্কিন সেনাদের হত্যা বা জীবিত আটক করার জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতির সময় শেষ হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।১৬ আগস্ট  তেহরানে জাতীয় সাংবাদিক দিবসের এক অনুষ্ঠানে তিনি জানান, সাধারণ মানুষের দেওয়া অনুদানে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কোনো ব্যক্তি মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করে কর্তৃপক্ষের কাছে দিলে তাকে প্রায় ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। কোনো নারী এই কাজ করলে তাকে দ্বিগুণ অর্থ দেওয়া হবে এবং ব্যবহৃত অস্ত্রটি দ্বিগুণ মূল্যে কিনে নিয়ে জাদুঘরে রাখা হবে।
 
বক্তব্যে তিনি জানান, ইসলামি বিপ্লবের নেতা মোজতবা খামেনির নির্দেশনায় সামরিক ও নিরাপত্তাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবসহ শীর্ষ ছয়টি পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।হাতামি আরও দাবি করেন, ইরানি বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ সফল হামলা চালিয়েছিল, যার কারণে তাদের যুদ্ধবিমান উড্ডয়ন কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এছাড়া তিনি স্পষ্ট করেন যে পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালি দিয়ে মার্কিন বাহিনীর চলাচলের অনুমতি আর দেওয়া হবে না এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারই একমাত্র সমাধান।
সূত্র: প্রেস টিভি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।