• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৪৭    ঢাকা সময়: ০০:৪৭

কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের যাত্রীরা

দেশকন্ঠ  অনলাইন : নেপালের কাঠমাণ্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বাতিল করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে যাত্রী নিয়ে টার্মিনাল এলাকা ছাড়ার পর ত্রুটি ধরা পড়লে উড়োজাহাজটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
 
পরে যাত্রীদের নামিয়ে অপেক্ষায় রাখা হয়। এতে শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন।ফ্লাইটটির নম্বর বিজি-৩৭২। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার বিকেল ৪টায় কাঠমাণ্ডু থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।বোর্ডিং শুরু হয় বিকেল ৩টায়।ফ্লাইটের এক যাত্রী জানান, নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়ে। রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে সেটি আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
 
তিনি বলেন, উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার পর প্রায় দুই ঘণ্টা যাত্রীদের টার্মিনালে অপেক্ষা করতে হয়েছে। ফ্লাইট কখন ছাড়বে, বিকল্প ফ্লাইটের ব্যবস্থা হবে কি না কিংবা লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে কি না, সে বিষয়ে শুরুতে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি। এতে বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমাণ্ডু কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। ত্রুটি মেরামতে কত সময় লাগবে, তা তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।তিনি বলেন, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
 
বাবুল আক্তার আরো বলেন, কাঠমাণ্ডু থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালিত হয়। বিজি-৩৭২ ফ্লাইটে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। তাঁদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে পরবর্তী ফ্লাইটে নেওয়ার প্রস্তুতি চলছে।তিনি জানান, প্রয়োজনে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমাণ্ডুতে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেটি এলে বিজি-৩৭২-এর সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।