দেশকন্ঠ অনলাইন : ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।তিনি খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলছে। এ কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশ দিয়ে যান চলাচল করছে। এ সময় নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস পাশ কাটতে গিয়ে সংর্ঘষের শিকার হয়।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।