• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:১১    ঢাকা সময়: ১৬:১১

চোর সন্দেহে যুবককে আটকে বিদেশি কুকুর দিয়ে নির্যাতন গ্রেপ্তার ৩

দেশকন্ঠ  অনলাইন : কুমিল্লায় কারখানায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে নির্মমভাবে দুটি বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে লোহমর্ষক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে জয় চন্দ্র সরকার ওই স্টিল মিলের সামনে গেলে গ্রেফতারকৃত জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে ও দুটি কুকুর লেলিয়ে তাকে নির্যাতন করা হয়।

র‌্যাব জানায়, নির্যাতিত ওই যুবক একজন ভাঙ্গারী ব্যবসায়ী। এই ঘটনায় কুকুর তাকে একাধিকবার আক্রমণ করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় জড়িতে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয় চন্দ্র সরকার। 

এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ ও ১৫ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হলে রাতেই তাদের গ্রেপ্তার করার বিষয়টি আজ শনিবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর কোম্পানি কমান্ড সাদমান ইবনে আলম। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন সচেতন মহল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি এলাকার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম, মুন্সিগঞ্জ সদরের সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু, বুড়িচং উপজেলার কাটাজঙ্গল এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার। তারা সকলেই ওই কারখানার নিরাপত্তা কর্মী। 

এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। তার মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে তারা স্টিল মিলে দুটি জার্মান শেফার্ড কুকুর আনে। পুনরায় চুরি করতে আসলে তাদের ধরতে উৎ পেতে থাকে তারা।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।