• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১০:৩৮    ঢাকা সময়: ২০:৩৮

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

দেশকন্ঠ  অনলাইন : নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পাঁচ বস্তা এনআইডি কার্ড, বিপুলসংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে বস্তাগুলো ময়লার ভাগাড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। প্রথমে ময়লার বস্তা ভেবে সন্দেহ না হলেও খুলে দেখা যায় এনআইডি কার্ড ও নির্বাচনী কর্মকর্তাদের সিলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, কার্ডগুলো উদ্ধার করা হয়েছে, বিস্তারিত তদন্তের পর জানানো হবে। অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুর সদর এলাকার, নারায়ণগঞ্জের নয়। এগুলো পুরনো এনআইডি কার্ড এবং তদন্ত চলছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।