• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:৫৭    ঢাকা সময়: ১১:৫৭

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা নিহত ২

দেশকন্ঠ  অনলাইন :  রাজবাড়ী সদর উপ‌জেলার কল‌্যাণপু‌রে দাঁড়ি‌য়ে থাকা মালবোঝাই পিকআপের পেছ‌নে একটি ট্রা‌কের ধাক্কায় দিলে ওই পিকা‌পের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। বুধবার সকা‌লে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার ও‌সি মোঃ শামীম শেখ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন।এর আগে মঙ্গলবার দিবাগত মধ‌্যরা‌তে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের কল‌্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন, কু‌ষ্টিয়া সদ‌রের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছে‌লে নাজমুল (৩৫) ও প‌শ্চিম মৌজমপু‌রের শা‌হিন মোল্লার ছে‌লে কাওসার (৩০)।

জানা গে‌ছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামু‌খি ঢাকা মেট্রো ড-১১-৭৬৭৬ সব‌জি বোঝাই পিকআপ (মি‌নি) ট্রাক দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে এসে চাল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৬-৭৭১৯) দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পিকআপের চালক ও তার সহকারী নিহত হন। পরে খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ এসে তা‌দের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।