• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৫:০২    ঢাকা সময়: ১৫:০২

মেহেরপুরে পূজামন্ডপের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপকরণ বিতরণ

দেশকন্ঠ  অনলাইন :  জেলায় আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে নিয়োজিত আনসার ও স্বেচ্ছাসেবকদের মধ্যে টি-শার্ট, নামাজের সময়সূচি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বর সম্বলিত ব্যানার এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজামন্ডপে দায়িত্বরত আনসার এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে এসব বিতরণ করেন মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা খাইরুল ইসলাম।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েবাড়ি রাধা মাধব মন্দির, শ্রী শ্রী হরিভক্তি প্রদায়ীনি পূজা মন্দির, বকুলতলা পূজা মন্দির, শ্রী শ্রী হরিজন বালক মন্দির, সদর উপজেলার গোভীপুর রায়পাড়া দুর্গাপূজা মন্ডপ, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির দাসপাড়া গোভীপুর,আমঝুপি শ্রী শ্রী রাধা মাধব মন্দির, চাঁদবিল রাধের শ্যাম মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং খাদ্য সামগ্রী, টি-শার্ট এবং ব্যানার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। মেহেরপুর জেলায় এবার ৩৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ১৪টি, মুজিবনগর উপজেলায় ৭ টি এবং গাংনী উপজেলায় ১৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।