• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:০১    ঢাকা সময়: ১৬:০১

বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দেশকন্ঠ  অনলাইন : ‘মা তুমি আবার এসো’ ভক্তের এই আকুতির মধ্য দিয়েই দেবী প্রতিমা বিসর্জনের মাধ্যমে আজ বৃহস্পতিবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। পাঁচদিনব্যাপী পূজা-অর্চনার পর বিজয়া দশমীতে ভক্তরা মণ্ডপে মণ্ডপে দর্পণ-বিসর্জন, সিঁদুর খেলা, ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান। গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী পাঁচ দিন বগুড়ার বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনায় দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ভক্তরা। বৃহস্পতিবার সকালে দর্পণ-বিসর্জন শেষে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।

প্রতিমা নিরঞ্জনের জন্য ভক্তরা ট্রাক ও ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে করতোয়া নদীর এসপি ব্রিজ, দত্তবাড়ি ও ফুলবাড়ী ঘাটে আসেন। সেখানে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয়।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা স্বামীর গৃহ কৈলাসে ফিরে যান এবং আগামী শরতে তিনি আবার বাবার গৃহে ফিরে আসবেন। ভক্তদের বিশ্বাস, দেবীর বিদায়ের সঙ্গে পৃথিবী থেকেও সকল অপশক্তির বিনাশ ঘটে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিমা বিসর্জন কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, “এবার সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সবার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।”
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।