দেশকন্ঠ অনলাইন : ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতরা হলেন- উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী (৭০) ও তার স্ত্রী রানোয়ারা বেগম (৬০)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু মিয়া বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহাম্মদ। পরে রাজুর দেওয়া তথ্য অনুযায়ী দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা ১১টার দিকে রানুয়ারা বেগমকে গলা টিপে এবং ওই দিন দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে রাজু। পরে তাদের দুজনের লাশ বাসার ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাজুকে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে।প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের পরই বেকার হয়ে পড়েন রাজু। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। প্রায় সময় বাবা-মায়ের সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার ঝগড়া হতো। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।