দেশকন্ঠ অনলাইন : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে শনিবার রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। লক্ষ্মীপুরের সদর উপজেলায় বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম লতিফপুর মোস্তফার দোকান এলাকায় আবুল কালাম জহিরকে (৫০) হত্যা করা হয়।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন জহির। চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জহির দোকান থেকে বের হওয়ার পর সড়কের ওপর ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনাস্থলে পড়ে থাকা লাশের পাশে গুলির খোসাও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহির একসময় মাদক ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও ইদানিং স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।