দেশকন্ঠ অনলাইন : রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে। আরো এক নারী গুরুতর আহত হয়েছে।কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং কাপ্তাই নতুনবাজার সিএনজিচালিত অটোরিকশার চালক সমিতির সভাপতি আবু বক্কর জানান, আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কিলোমিটার এলাকায় রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি অটোরিকশা বন্যহাতির সামনে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা দুইজন নারী যাত্রীকে বন্যহাতি গুরুতর আহত করে। আহতদের ওই পথে চলাচলকারী অটোরিকশার চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেয়। পথে একজন মারা যায়। অপরজন এখনো চিকিৎসাধীন। এ সময় অটোরিকশার চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়।
নিহত নারী ঝর্ণা চাকমার বয়স ৬৫ বছর। তিনি রাঙামাটির সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির স্ত্রী বলে জানিয়েছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।এই আক্রমণের ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকায় একটি অটোরিকশা হাতির আক্রমণের মুখে পড়ে। চালক দুলাল দৌঁড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশা হাতি খাদে ফেলে দেয়।কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ থেকে উদ্ধার করি।’’
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।