• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:১৬    ঢাকা সময়: ০৯:১৬

ফরিদপুরে জালে ধরা পড়ল ৭ কেজির বিরল শাপলাপাতা মাছ

দেশকন্ঠ অনলাইন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল প্রজাতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে এটি ‘পানপাতা’ বা ‘হাউস মাছ’ নামেও পরিচিত। রোববার (৩০ নভেম্বর)  জেলে সলেমানের জালে ধরা পড়ে মাছটি । পদ্মায় সচরাচর এমন বড় আকারের শাপলাপাতা মাছ দেখা যায় না। 

বাজারের মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক জানান, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে তোলার পর বেশ হাঁকডাক শুরু হয় এবং শেষ পর্যন্ত মাছটি ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। তিনি বলেন, “পদ্মায় নানা জাতের মাছ পাওয়া গেলেও এই ওজনের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল।”

এ বিষয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, “পদ্মা নদীতে ধরা পড়া এই মাছটি মূলত সামুদ্রিক প্রজাতির, যা স্থানীয়দের কাছে হাউস মাছ নামে পরিচিত। এটি স্টিং ফিশ বা রে ফিশ গোত্রের। সচরাচর দেখা না গেলেও মাঝেমধ্যে নদী বা নদীসংলগ্ন জলাশয়ে এ ধরনের মাছ ধরা পড়ে এবং বাজারে এর বেশ চাহিদাও থাকে।”

 দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।