• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৫:৩৬    ঢাকা সময়: ১৫:৩৬

জেলের জালে ৭১ কেজির বিশাল বাঘাআইড় ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি

দেশকন্ঠ  অনলাইন : সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ৭১ কেজির বিশাল বাঘাআইড় ধরা পড়েছে জেলেদের জালে। মাছটি এক ব্যবসায়ী ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে এনায়েতপুর মাছ বাজারে আনা মাত্রই উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠে বাজারের উৎসুক জনতা। এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য ভীড় জমায় শত শত মানুষ।এর আগে বিরল প্রজাতির মাছটি ভ্যানে করে বাজারে তোলা হয়।

মাছ ব্যবসায়ী কবির হোসেন বেপারী জানান, মঙ্গলবার ভোরের দিকে জামালপুরের মাছ শিকারি জেলেরা যমুনা সেতুর পাশে নদীতে জাল ফেলে ৭১ কেজি ওজনের বাঘাআইড় মাছটি ধরে ফেলে। বিষয়টি জেনে তিনি ১৩শ’ টাকা কেজি দরে কিনে এনায়েতপুর হাটে নিয়ে আসেন।পরে টাঙ্গাইলের ভুয়াপুরের নলীন গ্রামের আলম চৌধুরী নামে এক ব্যবসায়ী ১৪০০ টাকা কেজি ধরে ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেন। হাটে আসা এলাকার সচেতন মানুষ জানান, এত বড় মাছ তারা এর আগে কখনো দেখেননি। তবে দাম বেশি হওয়ায় অনেকেই কিনে নিতে সাহস করেননি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।