• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:৩৫    ঢাকা সময়: ১৬:৩৫

ধামরাইয়ে অবৈধ মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

দেশকন্ঠ  অনলাইন : ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রামে সরকারি খাস খতিয়াভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ঘোড়ামারা বিল ও মোড়া মৌজার বৃহৎ বিল এলাকা থেকে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার চেষ্টা করছে। এসব মাটি স্থানীয় ইটভাটায় বিক্রির পরিকল্পনা করা হয়েছে বলে তারা জানান। এতে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, ১ নম্বর খাস খতিয়াভুক্ত প্রায় ২৯ একর জমি স্থানীয় মানুষের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ সম্পদ। তাই কোনোভাবেই এই বিলের মাটি কাটতে দেওয়া হবে না। অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে বলে জানা গেছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।