• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:৪৩    ঢাকা সময়: ০৯:৪৩

বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ ঘুমন্ত শিশু নিহত দগ্ধ ৩

দেশকন্ঠ  অনলাইন : লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুইশিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। ঘটনাটি শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় ঘটেছে। দগ্ধ শিশু বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিএনপি নেতা বেলাল হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিবার ও স্থানীয় জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এসময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমান্ত শিশু আয়েশা বেগম বিনতি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশংকাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর। অগ্নিদগ্ধের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরও তিনজন অগ্নিদগ্ধ হন।  তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিত নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।