• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২২:৫০    ঢাকা সময়: ০৮:৫০

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষ ককটেল বিস্ফোরণে আহত ৪

দেশকন্ঠ  অনলাইন : শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা যায়। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় দলের নেতাকর্মীরা। উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পালং থানার ওসি শাহ আলম বলেন, এনসিপির নেতারা আজ ওসমান হাদির হত্যার প্রতিবাদে মিছিল বের করে। মিছিলের পাশ দিয়ে ছাত্রদলের নেতারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ। এখন পর্যন্ত চারজন আহতের তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।