• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:০১    ঢাকা সময়: ১৬:০১

টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

দেশকন্ঠ  অনলাইন : টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ মঙ্গলবার রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস। এর আগে রোববার রেকর্ড করা হয়েছিললো ৯.৮ ডিগ্রী সেলসিয়াস।

জেলার নিকলীতে অবস্থিত প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দিনের বেলাতেও দেখা মিলেনা সূর্য্যের। গতকাল থেকে দিনে ও রাতে ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়েছে।

অতিরিক্ত ঠান্ডা সবচেয়ে বেশি প্রভাব পরেছে নিম্নআয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা। মৌসুমের শুরুতে প্রভাব পরেছে বোরো ধানের আবাদে। অতিরিক্ত ঠাণ্ডায় ধানের চাড়া নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকেরা।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।