• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৭:১১    ঢাকা সময়: ১৭:১১

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রাজশাহীতে রেকর্ড

দেশকন্ঠ অনলাইন : চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। গতকালের চেয়ে আজ একদিনেই ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে ৭ ডিগ্রিতে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের এই জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় তারমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এছাড়া ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় ৬০০ মিটারে। 

আবহাওয়া অফিস জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আদ্রতা ছিল ৭৬ শতাংশ। তীব্র শীত ও ঘনকুয়াশায় জেলার নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কুয়াশার প্রভাবে সড়ক ও নৌপথে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।

এদিকে ঘনকুয়াশার কারণে ভোরে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকেই হেডলাইট জালিয়ে প্রধান প্রধান সড়কে গাড়ি চলাচল করতে দেখা গেছে।রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আগামী কয়েকদিন রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। সে কারণে প্রয়োজন ছাড়া ভোরে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।