• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২২:৫০    ঢাকা সময়: ০৮:৫০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ সংঘর্ষ আহত ৮

দেশকন্ঠ   অনলাইন : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি চৌরাস্তায় বাস ও পিকআপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি খানবাড়ি চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের রেলিংয়ে ধাক্কা লাগে। সংঘর্ষে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যানবাহন দুটিতে থাকা যাত্রীরা আহত হয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।