দেশকন্ঠ অনলাইন : বিএনসিসি'র ক্যাডেটরা সশস্ত্র বাহিনীতে যোগদান করলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান।
বিএনসিসির ক্যাডেটদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তোমরা যোগদান সশস্ত্র বাহিনী ও দেশের নিরাপত্তাকে সমৃদ্ধি করবে। সেটাই দেশ ও জাতি আশা করে বলেও জানান তিনি।তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো। বিএনসিসির সদস্যরাও সেই চেতনায় ছিল এবং আছে।পরে তিনি বিএনসিসি সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি, বিএনসিসির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊধর্বতন সামরিক কর্মকর্তারা।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।