• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:৪৬    ঢাকা সময়: ০৯:৪৬

কুড়িগ্রামে চা দোকানির স্ত্রীকে গলাকেটে হত্যা

দেশকন্ঠ  অনলাইন : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁদের আড়াই বছরের একটি শিশু ছিল।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে শহিদা বেগমের বাসায় ছটফট আওয়াজ ও গোঙ্গানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাড়ে গলাকাটা অবস্থায় শহিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। সে সময় তাঁর ছোট শিশুটি ঘুমিয়ে ছিল।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে একজন নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।