• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:১৬    ঢাকা সময়: ০৯:১৬

ভর্তুকি মূল্যে ৪১৯ উপজেলায় চাল বিক্রি শুরু

  • বাণিজ্য       
  • ২২ জানুয়ারি, ২০২৬       
  • ১৯৬
  •       
  • ২৩:৪২:১২

দেশকন্ঠ  অনলাইন : চালের বাজার মূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ থেকে ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি শুরু হয়েছে।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে এসব উপজেলায় প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।ইতোপূর্বের ওএমএস (সাধারণ) কর্মসূচি যথানিয়মে চলমান রয়েছে। অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে। 

ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে সারাদেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ০৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১০৮১টি কেন্দ্রে দৈনিক ১৪১৭ দশমিক ৫ মে. টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১১৭৫ মে. টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকা সত্ত্বেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। তবে মাঝারি ও মোটা চালের বাজার দর স্থিতিশীল রয়েছে।এ সকল এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।