• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:১৭    ঢাকা সময়: ০৯:১৭

নাটোরে রিটার্নিং অফিসারের ভোট কেন্দ্র পরিদর্শন

দেশকন্ঠ   অনলাইন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। 

আজ শনিবার দুপুরে গোপালপুর ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র পরিদর্শনকালে সিসি ক্যামেরা স্থাপন, যাতায়াত ব্যবস্থা, কেন্দ্র বিন্যাসসহ অন্যান্য প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার প্রমুখ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।