দেশকন্ঠ অনলাইন : গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবরকে বিজয়ী করতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াতকে দেশ ও জাতির শত্রু আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন।রবিবার গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ড।
গোপালগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক মো. ফিরোজ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডা. কে এম বাবর।সভায় বিশেষ বক্তা বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও উপজেলা কমান্ডার আবুল কালামসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামীর চালানো বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড ও ভয়াবহ গণহত্যার ইতিহাস তুলে ধরেন।
তারা জানান, জামায়াত যে নৃশংসতার ইতিহাস তৈরি করেছে, তা কোনোদিন ভোলার নয়। কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষ এই অপশক্তির সঙ্গে থাকতে পারে না। সেজন্য তারা জামায়াত সংশ্লিষ্ট যেকোনো রাজনৈতিক জোটকে বর্জন করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ডা. কে এম বাবরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এই নিঃস্বার্থ সমর্থন আমার রাজনৈতিক পথচলায় বড় প্রেরণা। আমরা ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।’সভায় জেলা ও উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে ডা. কে এম বাবরের পক্ষে কাজ করার ঘোষণা নেন।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।