দেশকন্ঠ অনলাইন : গাজীপুরের টঙ্গী হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- হৃদয়, রমজান, তাসিন, হাসনাত, শাওন, আকাশ, রাফি, নির্জন, হাসু, নুরু, সিয়াম, ইমাম, বিজয় হাসান, মারুফ, আল আমিন, রাব্বি, মিনহাজ, অনীক, ইমরান, বিপ্লব ও রোবেল।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, টঙ্গীর হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে বেশ কিছু গ্যাস বেলুন রাখা ছিল। একপর্যায়ে বেলুনগুলো বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ২১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, “দগ্ধ অবস্থায় ২১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের প্রায় সবার অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় রেফার করা হয়েছে।” টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহিন খান বলেন, “বিএনপি অফিসের সামনে গ্যাস বেলুন রাখা হয়েছিল। কোনো কারণবশত সেই বেলুন বিস্ফোরণ হয়। এ সময় বেলুনের পাশে থাকা কমপক্ষে ২১ জন দগ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।