• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২২:৪৩    ঢাকা সময়: ০৮:৪৩

বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন বিজয়

দেশকন্ঠ  অনলাইন : থলপতি বিজয় দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে দাঁড়াবেন তিনি। ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)-পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। তার পর থেকেই থলপতির সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে। শোনা যায় ইতিমধ্যে স্ত্রীকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন অভিনেতা। অভিনেতাকে নিয়ে যখন সমাজমাধ্যমে নানা মুনির নানা মত। অবশেষে মুখ খুললেন অভিনেতা।
 
সম্প্রতি নারী দিবসের প্রাক্কালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে থলপতি বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যে সব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। ওসব জিনিস নিয়ে ভেবে নিজেদের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার খারাপ লাগে যখন আমার ব্যক্তিগত জীবনের কারণে অনুরাগীদের ব্যথিত হতে দেখি।’’
 
বিজয়ের এ হেন মন্তব্যে একাংশ যেন ফের রেগে গিয়েছে তার উপর। কেউ কেউ তাঁকে ‘নির্লজ্জ’ বলে দাগিয়ে দিয়েছেন। কেউ অবশ্য থলপতির প্রতি সমব্যথী হয়ে তাঁর পক্ষ নিয়েছেন। এ দিকে অভিনেতা স্ত্রী সঙ্গীতা ফের আদালতের শরণাপন্ন হয়েছেন শ্বশুরবাড়িতে থাকতে পারার অধিকারের দাবিতে। যদিও থলপতি অবশ্য তৃষ্ণার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সত্ত্বেও চেন্নাইয়ের এক নিমন্ত্রণ বাড়িতে জুটিতেই যান। তাতেই যেন ঘৃতাহুতি পড়েছে।

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।