• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৫:৩৮    ঢাকা সময়: ১৫:৩৮

সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা ৩ লাখ টাকা জরিমানা

দেশকন্ঠ  অনলাইন : সিরাজগঞ্জ সদর উপজেলার এক জামায়াত নেতার মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করেছে টাস্কফোর্স।সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির একটি কারখানায় এ অভিযান চালানো হয়। কারখানাটির মালিক সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, কারখানাটি দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ উৎপাদনের নামে পরিচালিত হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হচ্ছিল। এসব পণ্যে প্রস্তুতকারক হিসেবে নজরুল ইসলামের কোম্পানির নাম ব্যবহার করা হলেও সেগুলোর কোনো বৈধ অনুমোদন ছিল না। তিনি আরও জানান, নিমের মাজন নামে পণ্য উৎপাদন করা হলেও তাতে নিম ব্যবহার করা হতো না। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত পণ্যগুলোর গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা ছিল না।

এসব অনিয়মের দায়ে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ /এআর  

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।