দেশকন্ঠ অনলাইন : বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার মুকন্দগাতী করিতলা থেকে সুবর্ণসাড়া গ্যারেজ পর্যন্ত এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
উদ্বোধনের সময় তিনি নিজে খালে নেমে কচুরিপানা ও জমে থাকা আবর্জনা অপসারণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।আয়োজকদের মতে, খাল পরিষ্কার করা হলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।