• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২১:৩৭    ঢাকা সময়: ০৭:৩৭

গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

 
দেশকণ্ঠ অনলাইন : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রনৌত। অভিনেত্রী তথা বিজেপি সাংসদের দাবি, রাহুল গান্ধীর জন্য নাকি মহিলারা অস্বস্তিতে পড়ে যান। এমনকি, রাহুলকে ‘টাপোরি’ বলেও কটাক্ষ করেন কঙ্গনা।
 
রাহুলের আচার-আচরণ নাকি ভাল নয় বলে জানান কঙ্গনা। বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার থেকে নাকি তাঁর শিক্ষা নেওয়া উচিত। কঙ্গনার কথায়, “ওঁকে (রাহুল) দেখে আমাদের মহিলাদের খুব অস্বস্তি হয়। টাপোরির মতো আসেন আর সবাইকে তুই তোকারি করে কথা বলেন।” কিন্তু রাহুলের বোন প্রিয়ঙ্কার আচরণ বেশ পছন্দ কঙ্গনার। তাই তিনি বলেছেন, “নিজের বোনের থেকেই ওঁর শেখা উচিত। কী সুন্দর ব্যবহার! কিন্তু রাহুল গান্ধী নিজেই খুব বেহায়া।”
 
 
কঙ্গনার এই মন্তব্য ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে। শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীর বক্তব্য, কঙ্গনার এই মন্তব্য খুবই হাস্যকর। তাঁর কথায়, “রাজনৈতিক বিভেদ থাকতেই পারে। কিন্তু রাহুলজিকে এ সব বলা মোটেই ঠিক নয়। মহিলাদের উনি যে ভাবে সম্মান করেন এবং মহিলাদের উন্নয়নের কথা ভাবেন, তা আমি নিজে দেখেছি। যে পুরুষের পরিবারের কর্তৃত্বে সব সময়ে মহিলারাই ছিলেন, তাঁকে নিয়ে এমন মন্তব্য করা সত্যিই হাস্যকর।”
 
উল্লেখ্য, মঙ্গলবার নোরা ফতেহির ‘সরকে চুনর’ গান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। তিনি বলেন, “সস্তা প্রচারের জন্য শালীনতার সব সীমা পার করে ফেলেছে বলিউড। সারা দেশ ওদের ধিক্কার দিচ্ছে। কিন্তু আমার মনে হয় না ওদের কোনও লজ্জা আছে। অবশ্য এই ধরনের গান তো ছোটবেলা থেকে শুনে আসছি। এ তো বড় কোনও বিষয়ই নয়। মাঝে মধ্যে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে ঠিকই। আমার মনে হয়, এখন আরও বড় কোনও নিষেধাজ্ঞা জারি করা উচিত।”

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।